ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ভিটামিন সি ঘাটতির লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। এ ভিটামিন শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। এছাড়া ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান

যে কোনো ধরনের লেবু, আমলকী, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা, ব্রকোলি ইত্যাদি খেলে ভিটামিন সি-র চাহিদা মিটবে সহজেই।

বিশেষজ্ঞরা বলেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন সি খেতে হবে। প্রাথমিকভাবে ভিটামিন সি-র অনুপস্থিতি টের পাওয়া যায় না। উপসর্গ দেখা না যাওয়ায় একটা পর্যায়ে ক্রনিক অ্যানিমিয়া হয়ে যায়। এছাড়া শরীরে ভিটামিন সি-এর প্রচুর অভাব হলে স্কার্ভি রোগ হতে পারে।

আরও পড়ুন : গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

যেসব লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন সি-র ঘাটতি হচ্ছে :

১) ভিটামিন সি-র অভাবে কোলাজেন সিন্থেসিস বাধাপ্রাপ্ত হয়। ফলে ত্বক পাতলা ও ফ্যাকাসে হতে থাকে। এছাড়া ত্বকের নীচের রক্তজালকগুলোও ক্ষতিগ্রস্ত হয়। ত্বক ফ্যাকাসে হতে থাকলে সতর্ক হতে হবে।

২) ঋতু পরিবর্তনের সময় প্রায়ই ঠান্ডা লাগলে সতর্ক হোন। ভিটামিন সি-র অভাবে লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি হতে পারে না। তাই শরীর জীবাণুর আক্রমণ ঠেকাতে পারে না। ঘন ঘন জ্বর, সর্দি, কাশি লেগে থাকলে শরীরে ভিটামিন সি-এর ঘাটতি হয়েছে কী না তা যাচাই করে নিন।

আরও পড়ুন : ঘর পাচ্ছে আরও ১৩৩০টি পরিবার

৩) সাপ্লিমেন্ট খাওয়ার পরেও অ্যানিমিয়া না কমলে খাদ্যতালিকায় ভিটামিন সি-র পরিমাণ বাড়িয়ে দিন। ক্লান্তিবোধ, ঘন ঘন মাথা ব্যথা ও রক্তাল্পতা ভিটামিন সি-র অভাব বোঝায়।

৪) ভিটামিন সি-র অভাব দাঁতের গোঁড়ায় ক্যালসিয়াম জমায় ও মাড়িকে দুর্বল করে দেয়। এ ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্তপাত হতে পারে। এছাড়া দাঁতের সমস্যা মানেই ভিটামিন সি-র অভাবকে দায়ী করা যেতে পারে।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান’র প্রয়াণ

৫) শরীরে ভিটামিন সি-র ঘাটতি হলে চুলের গোঁড়া নরম ও চুল পাতলা করে তোলে। সহজেই চুল ঝরে এ ভিটামিনের অভাবে। চুলের যে কোনো প্রসাধনে আমলকি ও লেবুর উপাদান থাকে। কোনো কারণ ছাড়াই ঘন ঘন চুল উঠলে খাবারে ভিটামিন সি-এ মাত্রা বাড়িয়ে দেখতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা