ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

লিভার সিরোসিসের ৫টি লক্ষণ 

লাইফস্টাইল ডেস্ক : লিভার শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরে রক্ত সঞ্চালন থেকে বিষাক্ত পদার্থগুলোকে সরানোসহ বিভিন্ন ধরনের কাজ করে এই অঙ্গ।

আরও পড়ুন : র‌্যাবের দরবারে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লিভারের টিস্যু কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এর কার্যকারিতা ব্যাহত হয়। এ অবস্থাকে লিভার সিরোসিস বলা হয়। এটি একটি মারাত্মক ব্যাধি, যা লিভার ব্যর্থতা, লিভার ক্যানসার এমনকি মৃত্যুর মতো জটিলতার কারণ হতে পারে। কিছু গুরুতর লক্ষণে এ রোগের উপস্থিতি বোঝা যায়।

লিভার সিরোসিসের লক্ষণগুলো জেনে নিন-

আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৭

(১) জন্ডিস : লিভার সিরোসিসের একটি লক্ষণ হলো জন্ডিস। এ সময় ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। অতিরিক্ত বিলিরুবিন রক্তে জমা হয় ও লিভার যখন এটি প্রক্রিয়া করতে ব্যর্থ হয় তখনই হলুদ রঙের বিবর্ণতা তৈরি করে।

(২) ক্লান্তি ও দুর্বলতা : লিভারের কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে শরীরের গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজগুলো সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। ফলে ক্লান্তি, দুর্বলতাসহ সামগ্রিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত ১৪

(৩) পেটে ফোলাভাব ও ব্যথা : লিভার সিরোসিসের কারণে পেটে তরল জমা হয়। ফলে পেটে ফোলাভাব ও ব্যথা হতে পারে। অ্যাসাইটস এমন একটি অবস্থা, যার কারণে অন্যান্য অঙ্গে চাপ পড়ে ও ব্যথা হয়।

(৪) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাত : লিভার সিরোসিসের হলে অস্বাভাবিক শিরা নালি খুলে নিম্ন খাদ্যনালিতে, যা মলের মধ্যে রক্ত বা রক্ত বমি হতে পারে। যকৃতের অবনতি হলে, কম রক্ত-জমাট বাঁধা প্রোটিন তৈরি হয়। ফলে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে রক্তপাত নিয়ন্ত্রণে সহজ করে তুলতে পারে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

(৫) মানসিক অবস্থার পরিবর্তন : যকৃত সঠিকভাবে কাজ না করলে বিভ্রান্তি ও স্মৃতির সমস্যার মতো মানসিক পরিবর্তন ঘটতে পারে। মূলত টক্সিন রক্ত প্রবাহে জমা হওয়ার কারণেই মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা