বরগুনার বামনা উপজেলার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান (মজনু)-এর মৃত্যুতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সদস্য, বিশিষ্ট শিল্পপতি এবং হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আনোয়ার হোসেন খান (মজনু)-এর মৃত্যুতে বামনা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
সাননিউজ/বান্না