খেলা

ফের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: অষ্টম বিপিএলের রোমাঞ্চকর ফাইনালে নাটকীয়ভাবে ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে বিপিএলের শিরোপা ঘরে তুললো কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচে একবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের দিকে তো একবার ফরচুন বরিশালের দিকে হেলে পড়ছিল। এমনকি পঞ্চম বল পর্যন্তও ছিল চরম অনিশ্চয়তা। কিন্তু শেষ বলের রোমাঞ্চে মাত্র ১ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ম্যাচ জয়ের ফলে বিপিএলে এবারের আসরে ম্যাচের শেষ অংশটুকু বাদ দিলে পুরো ম্যাচই প্রভাব বিস্তার করে খেলেছে বরিশাল। তবে ওই যে প্রচলিত কথায় যে আছে, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটাই তো ভালো করতে পারলো না ফরচুন বরিশাল। শেষ ১৮ বলে ১৮, শেষ ওভারে ১০ এবং শেষ বলে ৩ রানও যে করতে পারলো না তারা। দিন শেষে শিরোপার হাসি ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানসের। অন্যদিকে গেইল-সাকিব-ব্র্যাভোদের নিয়ে গড়া দল নিয়েও প্রথমবারের শিরোপা জেতার স্বাদ অপূর্ণ রয়ে গেল বরিশালের।

এর আগে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে বরিশালের ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। এবারের বিপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো ওপেনার মুনিম শাহরিয়ার ৭ বল খেলেও শূন্য রানে বিদায় নেন। কিন্তু তিনে নেমে দৃশ্যপট পাল্টে দেন সৈকত আলী। ডানহাতি তরুণ এই ব্যাটার বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারের ছন্নছাড়া করে দেন। মাত্র ২৬ বলে তুলে দেন দুর্দান্ত এক ফিফটি।

আরেক ওপেনার ক্রিস গেইলের সঙ্গে সৈকতের জুটিতে আসে ৫১ বলে ৭৪ রান। এর মধ্যে গেইলের অবদান মাত্র ১২ রান। শেষ পর্যন্ত তানভীর ইসলামের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় সৈকতের ৩৪ বলে ১১ চার ও ১ ছক্কায় ৫৮ রানের ইনিংস। বরিশালের ভরসা হয়ে থাকা গেইল দেখেশুনে খেলার পথে হাঁটেন।

আরও পড়ুন: মাগুরায় নারীকে অপহরণ ও ধর্ষণ

কিন্তু স্বদেশী নারাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে গেইল বিদায় নেন ব্যক্তিগত ৩৩ রানে। ৩১ বলে ১ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসটি থামলে নামেন সাকিব। কিন্তু দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি তানভীরের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ রান করে। তবে লক্ষ্যটা তখনও বরিশালের হাতের নাগালেই ছিল।

শেষ ৫ ওভারে ৩৪ রান দরকার ছিল বরিশালের। ক্রিজে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। মঈন আলীর করা ইনিংসের ১৬তম ওভারে আসে ৭ রান। ফলে শেষ ২৪ বলে লক্ষ্য নেমে আসে ২৭ রানে। পরের ওভারে দুই সিঙ্গেলের পর ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটা আরও কমিয়ে আনেন শান্ত। কিন্তু পরের বলেই আরিফুল হকের সরাসরি থ্রোয়ে রান আউটের শিকার হন সোহান (১৪)।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার ১৭ পর বছর গ্রেফতার

শেষ ১৮ বলে ঠিক ১৮ রানের লক্ষ্য ছিল বরিশালের সামনে। নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই স্বদেশী অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভোকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নারাইন। ওই ওভারে মাত্র ২ রান খরচ করেন ক্যারিবীয় স্পিনার। ফলে দারুণভাবে লড়াইয়ে ফেরে কুমিল্লা। পরের ওভারে মোস্তাফিজের দ্বিতীয় বলে এলডব্লিউর শিকার হন শান্ত (১২)। ফিজের ওই ওভারে আসে মাত্র ৬ রান।

শহিদুলের হাতে শেষ ওভারের ভার তুলে দেন কুমিল্লা অধিনায়ক ইমরুল। শেষ ৬ বলে ১০ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন মুজিব ও হৃদয়। প্রথম ৩ বলে মাত্র ২ রান খরচ করেন শহিদুল। কিন্তু চতুর্থ বলে ওয়াইডসহ ৩ রান আসে। ২ বলে ৫ রানের লক্ষ্য দাঁড়ায়। পঞ্চম বলে তানভীরের ক্যাচ মিসে আসে ২ রান। শেষ বলে ৩ রান দরকার ছিল, কিন্তু হৃদয় নিতে পারেন ১ রান। ফলে ১ রানে জিতে যায় কুমিল্লা।

আরও পড়ুন: সুন্দরী বউকে ফিরে পেতে থানায় স্বামী

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে শুরুতে যে ঝড়ের সম্মুখীন হয় তারা, সেটি থেকে বের হয়ে আসার জন্য অধিনায়ক সাকিব আল হাসান বেশ বাহবা পাচ্ছেন। মিরপুরে আজও উঠেছিল সুনীল নারাইন ঝড়। সে তাণ্ডব থামাতে বেশ ঠাণ্ডা মাথার অধিনায়কত্বে বোলিং অ্যাটাক সাজান সাকিব। ফলও মিলেছে তাতে। সাকিবের অধিনায়কত্ব গুনেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫১ রানে থামাতে পেরেছে বরিশাল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা