সারাদেশ

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজের ক্রেন

হুমায়ুন কবির, বরিশাল

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ‘নির্ভীক’ এর সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পড়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরি”ছন্নতার অংশ হিসেবে আজ সকালে উদ্ধারকারী জাহাজের ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯ টার দিকে কাজ শুরুর মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের একটি অংশ ভেঙ্গে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিআইডব্লিউ টিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজ ও পড়ে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ-এর অপর একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

বরিশালের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। উদ্ধারকারী জাহাজ নির্ভিকের কমান্ডার জানিয়েছেন যান্ত্রিক ক্রটির কারনে ক্রেন ভেঙ্গে পড়েছে ।

২০১৩ সালে ৩শ মেট্রিক টন উদ্ধারের ধারন ক্ষমতার উদ্ধারকারী জাহাজ নির্ভিক ও দুর্জয় প্রায় ৪শ কোটি টাকা ব্যায়ে দক্ষিন করিয়া থেকে কেনা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা