স্বাস্থ্য
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত ২২ শতাংশ বৃদ্ধি, সমকামীর সংখ্যা অর্ধেক

নিজস্ব প্রতিবেদক

দেশে এক বছরে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন। তাদের মধ্যে ৫০ শতাংশই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশের বয়স ও পেশাগত পরিচয়ের বিশ্লেষণে শিক্ষার্থী ও তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়স বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। এ ছাড়া বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।

এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, এ বছর শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে সংক্রমণ অন্যের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

ডা. মো. খায়রুজ্জামান আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছরও এ দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ। এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে ১৬ হাজার ৬১৮ জনকে। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে চলমান টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেলের সাহসী ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা