সারাদেশ

পাবনায় জমি দখল ও ধান কেটে নেওয়ার অভিযোগ ৭ জনের বিরুদ্ধে

রাকিব হাসনাত, পাবনা

পাবনার ফরিদপুরে প্রায় ৯ বিঘা (২ দশমিক ৬৬ একর) জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে সাতজনের বিরুদ্ধে। মালিকানা ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ওই জমিতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. আজিম উদ্দিন (৬৫)।

অভিযুক্তরা হলেন—উপজেলার মৃধাপাড়া এলাকার মৃত ফজলালের ছেলে মো. নুর ইসলাম ও মো. মোতালেব, মৃত রহিম উদ্দিনের ছেলে মো. আব্দুল হাই ও মো. জালাল উদ্দিন, মৃত সাইফুল ইসলামের ছেলে মো. সুজা, মৃত মহির উদ্দিনের ছেলে মো. আমির হোসেন এবং মৃত কফিলের ছেলে মো. রিজাই।

লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর উপজেলার পাঁচুরিয়াবাড়ী মৌজায় আরএস খতিয়ান নম্বর ৭০৩ এবং আরএস দাগ নম্বর ৩৫৬৬ ও ৩৫৬৮-এ মোট ৩ দশমিক ৯ একর (৩০৯ শতাংশ) জমি রয়েছে। বিনিময় সূত্রে প্রাপ্ত এই জমি ভুক্তভোগীদের নামে নামজারি করা এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করে তারা ভোগদখলে ছিলেন। এর মধ্যে ২ দশমিক ৬৬ একর জমির মালিকানা সংক্রান্ত দলিল নম্বর ২৩৯৮/২৬ মূলে পেয়েছেন বলে দাবি করেছেন আজিম উদ্দিন। গত ৫ নভেম্বর থেকে তিনি ওই জমির দখল বুঝে নেওয়ার চেষ্টা শুরু করেন।

আজিম উদ্দিন জানান, পরিবারসহ ঢাকায় বসবাসের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে পেশিশক্তির জোরে জমিটি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এর আগে গত ৯ নভেম্বর তিনি ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আরেকটি লিখিত আবেদন করেছিলেন। কিন্তু নিজের বৈধ জমির দখল নিতে গেলে অভিযুক্তরা তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
আজিম উদ্দিনের ভাগ্নে ও বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম অভিযোগ করেন, তিনি নিজের ক্রয় করা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু সেই ধান কাটতে গেলে অভিযুক্তদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে জমির ধান কেটে নেওয়ার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলেও অভিযুক্তরা বাধা দেয় ও হুমকি দেয়।

ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘আমি আমার ক্রয় করা জমিতে ধান লাগিয়েছি। সেই ধান কাটতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। আমার জমির ধান তারা কেটে নিয়ে যাচ্ছে। এর আগেও আমার জমিতে যেতে গেলে বাধার সৃষ্টি করেছে। নিজের জমিতেই আমি যেতে পারছি না। দ্রুত আমার জমিতে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মধ্যে মো. নূর ইসলাম ও মো. মোতালেবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

এ বিষয়ে ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘অভিযুক্তদের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পেশিশক্তির বলে তারা দীর্ঘদিন ধরে জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। থানায় বসে কাগজপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের জমিতে যেতে নিষেধ করা হয়েছিল। এরপরও তারা জমিতে গিয়ে ধান কাটার চেষ্টা করছেন।’

এসআই নূর মোহাম্মদ আরও বলেন, ‘এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। রেজাউল মেম্বারদের জমির কাগজপত্র সঠিক রয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে চলমান টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেলের সাহসী ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা