সারাদেশ

শ্রীমঙ্গলে জেঁকে বসতে শুরু করেছে শীতের পারদ 

তিমির বনিক, মৌলভীবাজার

চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। এক দিনের ব্যবধানে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। ভোরেও শীতের আমেজ নিয়ে শুরু হচ্ছে মানুষের দিন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি।

স্থানীয়দের ভায্য মতে, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত বাড়ে। ভোরে বাইরে বের হলে ঠান্ডা বেশি টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের জন্য শীতের উপস্থিতি বেশি অনুভূত হচ্ছে। তবে সূর্য ওঠার পর রোদের তাপে দিনের বেলায় ঠান্ডার প্রভাব কিছুটা কমে যায়।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, অন্যান্য বছরের তুলনায় এখনো শীতের তীব্রতা খুব বেশি নয়। তবে তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে চলমান টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেলের সাহসী ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা