সারাদেশ

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

বাগেরহাট প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাগেরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রমুখ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির দণ্ডের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

সমাবেশ শেষে জেলা বিএনপির নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়। এতে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে চলমান টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেলের সাহসী ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা