ডিএসসিসি সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন । ছবি : সংগৃহীত
অপরাধ

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির মিডিয়া উইংয়ের পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে আটকের এই তথ্য নিশ্চিত করেছেন। এসআরবির পক্ষ থেকে জানানো হয়, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাঈদ খোকনকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নানা সহিংসতাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য অবিভক্ত ঢাকা সিটির প্রথম নির্বাচিত মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফের সন্তান। এর আগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে আদালত তার পরিবারের সদস্যদেরসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি, গত বছর ফেব্রুয়ারি মাসে আদালত তার মালিকানাধীন ও নিয়ন্ত্রিত ৭৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। এ ছাড়া গুলশানের একটি চতুর্দশ তলা ভবন, বনানীর দুটি বিলাসবহুল বাড়ি এবং বারিধারায় তাঁর মাতার নামে থাকা জমি ও স্থাবর সম্পত্তিও আদালতের আদেশে জব্দ করা হয়েছে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা