ছবি : সংগৃহীত
বিনোদন

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

বিনোদন ডেস্ক

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি প্যাঁচে পড়েছেন বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ কঙ্গনা রানাউত।

হিমাচল প্রদেশের শিমলা জেলার বয়লেগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর রুজু করা হয়েছে।

গত শুক্রবার শিমলার এক প্রাক্তন সেনা কর্মকর্তা অতুল শর্মার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারা ছাড়াও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের বেশ কিছু সুনির্দিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং নিশ্চিত করেছেন যে পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

গত ১০ নভেম্বর সামাজিক মাধ্যমে করা কঙ্গনার একটি পোস্ট থেকেই মূলত এই বিপত্তির সূত্রপাত। ওই পোস্টে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ তার দুই সন্তান রাজীব ও সঞ্জয়ের প্রয়াণ নিয়ে বেশ কিছু বিতর্কিত ও আপত্তিকর ইঙ্গিত করা হয়েছিল।

একই সঙ্গে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকেও ওই পোস্টে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে কটাক্ষ করা হয়। মূলত আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর কঙ্গনা সেই ভিডিওর সূত্র ধরে এই মন্তব্য করেন।

ওই পুরোনো ফুটেজে ইন্দিরা, সনিয়া ও মানেকা গান্ধীর পাশাপাশি ছোটবেলার রাহুল ও প্রিয়াঙ্কাকেও দেখা গিয়েছিল। সেই সূত্র ধরে মানেকার সঙ্গে ইন্দিরার আচরণের সমালোচনা করার পাশাপাশি সনিয়ার ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তোলেন কঙ্গনা।

অভিযোগকারী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনের দাবি, কঙ্গনার এই ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক মতামতের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা সমাজে বিদ্বেষ ছড়াতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি তৈরি করতে পারে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের পিছনের সত্যতা ও প্রভাব গভীরভাবে যাচাই করে দেখা হচ্ছে।


সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্...

নোয়াখালীতে ছেলের ঋণের কারণে মায়ের বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জো...

সিগারেটের গন্ধে অস্বস্তি প্রভার

শোবিজে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নানা বিষয়ে মুখ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

নারায়ণগঞ্জে কাজে ফিরেছে শ্রমিকেরা, বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা