সারাদেশ

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের ফসল চাষে উৎসাহিত করতে কুড়িগ্রামের উলিপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম ও হড়হড়ের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুর ইসলাম, কৃষিবিদ মোছা. খালেদা খাতুনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে ১ কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হবে। এছাড়া ২০০ জন কৃষককে চিনাবাদামের বীজ এবং ৬০ জন কৃষককে হড়হড়ের বীজ ও প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হবে। সব মিলিয়ে ৫ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ বাড়বে। বিশেষ করে সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ সহায়ক হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা