সারাদেশ

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় বাড়ির সামনে মাদক ব্যবসা ও বিক্রিতে বাধা দেওয়ায় একটি পরিবার ও তাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এলাকার চিহ্নিত মাদক কারবারি ও হত্যা মামলার প্রধান আসামির হাত থেকে বাঁচতে এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় ভুক্তভোগী মো. কালু মন্ডলের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুবেল মুন্সি (৩৫), নাজমুল (২০) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে নাছিমা আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোছা. নাছিমা আক্তার বলেন, আমাদের বাড়ির সামনে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল এলাকার চিহ্নিত অপরাধী ও হত্যা মামলার প্রধান আসামি রুবেল মুন্সীসহ তার সহযোগীরা। আমরা বাড়ি ও আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় তাদের এই কার্যকলাপে বারবার বাধা দিই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। এতে আমাদের ওপর চরম ক্ষিপ্ত হয় রুবেল মুন্সী।

তিনি আরও বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত রাত সাড়ে ১১টার দিকে রুবেল মুন্সিসহ তার ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়ির গেটে হামলা চালায়। তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বাড়ির ২য় ও ৩য় তলার থাই গ্লাসের ৭টি জানালা ভেঙে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়। এ সময় তারা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং ঘরের নারীদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ভুক্তভোগীর পাশের বাড়ির মালিক মো. আউয়াল হোসেন বলেন, বাড়ির সামনে নিয়মিত মাদক বিক্রি করা হয়। এর প্রতিবাদ করায় এবং মাদক কারবারিদের প্রশ্রয় না দেওয়ায় এই নৃশংস হামলা চালানো হয়েছে। একজন চিহ্নিত অপরাধী কীভাবে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায়, তা বোধগম্য নয়।

পোশাক কারখানার শ্রমিক ও ওই বাসার ভাড়াটিয়া মিনা বেগম বলেন, আমরা ভাড়া বাসায় থেকে নিরাপদে কাজ করে চলতে চাই। কিন্তু রাতের বেলা যেভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তাতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

মুন্সীগঞ্জে আ’লীগের পক্ষে মিছিলের অভিযোগে আটক ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূল...

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় বাড়ির সামনে মাদক ব্যবসা ও বিক্রিতে...

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাগল চুরির চেষ্টার অভ...

পৃথক ঘটনায় শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা