বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-বালু বহনকারী নসিমনের ধাক্কায় আসমা বেগম (শিক্ষিকা) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।
নিহত আসমা বেগমের বাবার নাম মো. মন্নান মিয়া। তাঁর বাড়ি ডৌয়াতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গুদিঘাটা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় নিহত শিক্ষিকার কোলে তাঁর ছোট শিশুসন্তানও ছিল। তবে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ মর্মান্তিক ঘটনার পর স্থানীয় ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। বিক্ষুব্ধ জনতা দোষীর ফাঁসির দাবিও জানান।
একজন শিক্ষিকার এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাননিউজ/বান্না