সারাদেশ

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

​আবুল কাশেম, সাটুরিয়া(মানিকগঞ্জ)

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

​রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া মাছ বাজার এলাকায় একটি গার্ডার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
​খাদ্যমন্ত্রী বলেন, "দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। গত এক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"

​সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, "অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে দেখা গেলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাদের হাতে তুলে দিতে হবে।"

​এ সময় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা