সারাদেশ

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহী ব্যুরো

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরীর রেশম শিল্পের সম্প্রসারণ, বিদ্যমান কারখানার অবকাঠামোগত উন্নয়নসহ এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ। সাক্ষাৎকালে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বিদ্যমান রেশম কারখানার অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পের বিকাশে করণীয় বিষয়গুলোও উঠে আসে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে শিল্পসমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন। এ ক্ষেত্রে রেশম শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে রাসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মতবিনিময়কালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান, পরিচালক (সম্প্রসারণ) আ ন ম আনোয়ারুল হাসান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছা. নাসিমা খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মো. মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. রেজা হাসান, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

রাজশাহীকে রেশম শিল্পনগরীতে রূপ দিতে সহযোগিতা করবে রাসিক

রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সঙ্গে...

সুন্দরবনে অভিযানে ডাকাত সর্দার আসাবুর আটক, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-ক...

কোম্পানীগঞ্জে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চে...

কোম্পানীগঞ্জে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা