সারাদেশ

কক্সবাজার উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ আবু গায়িব (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর প্রায় আট ঘণ্টার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত আবু গায়িব পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার বাসিন্দা।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে পুকুরের পাশ থেকে কিশোরটির ব্যবহৃত একটি সাইকেল, জুতা ও পরনের গেঞ্জি উদ্ধার করা হয়। পরে প্রায় আট ঘণ্টা তল্লাশি শেষে সন্ধ্যার দিকে পুকুরের মাঝখানে শোয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উপজেলা পরিষদের এই পুকুরে পানিতে ডুবে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটলেও পুকুরের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় উদ্বেগ বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার সন্ধ্যার পরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

আসন্ন ছবি ‘ইথার’ জন্য ঘাম ঝরাচ্ছেন শ্রদ্ধা

পর্দার চরিত্রকে জীবন্ত করে তুলতে নিজেকে নতুন রূপে গ...

বেগমগঞ্জে এক মাদরাসায় ১৭ বছরে হাজার হাফেজ

নোয়াখালীর বেগমগঞ্জে দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে গত ১৭ বছরে পবিত্র...

বাগেরহাটে আ’লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ-সমাবেশ 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়...

ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে চলমান টেস্টের তৃতীয় দিনে ধ্রুব জুরেলের সাহসী ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা