যশোরে বাসে ধর্ষণের শিকার এক নারী
সারাদেশ

যশোরে বাসে ধর্ষণের শিকার এক নারী

নিজস্ব প্রতিবেদক : যশোরে বাসের মধ্যে এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গভীর রাতে যশোর শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে।

আটক মনির হোসেনের বাড়ি যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায়।

ঘটনার শিকার ওই নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা নারীকে ধর্ষণের অভিযোগে বাস কন্ডাক্টর মনির হোসেনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন।

পুলিশ জানায়, রাতে শালিখায় পৌঁছানো সম্ভব না হওয়ায় তিনি পূর্ব পরিচিত মনিরের সঙ্গে যোগাযোগ করেন। মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করে।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা