সারাদেশ

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

প্রদীপ রায়, বোঁচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও সরকারের অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভীর চৌধুরী (বিতু)।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনছারুল হক, ইউপি সদস্য মো. মকলেছুর রহমান, ফণীভূষণ দেবশর্মা, মো. বাবুল, আজিম উদ্দীন, মো. মজিবর রহমান, মো. গোলাম মোস্তফা, দেলোয়ারা বেগম, শ্রীমতি সুরুবালা ও মোছা. সামিনা আক্তার। এ ছাড়া শিক্ষক ফেরদৌস রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. নুর আলম, মামুনুর রশিদ, মো. রফিকুল আলম ও মামুনুর জামান বক্তব্য দেন।

সভায় শুরুতে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন ইএসডিওর গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর মৌসুমী আক্তার।

বক্তারা বলেন, আটগাঁও ইউনিয়ন গ্রাম আদালতের কার্যক্রম ও পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে রয়েছে। গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর রাখতে হলে পাড়া-মহল্লায় প্রচলিত গ্রামীণ সালিশের পরিবর্তে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের দ্বারস্থ হতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন সরকারি এ প্রতিষ্ঠানটির কার্যক্রম গতিশীল হবে, অন্যদিকে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা