ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চকচকে ত্বক পেতে যা করবেন

সান নিউজ ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। সুন্দর ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি।

চাইলে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পারবেন। চকচকে ও সতেজ ত্বক পেতে কী কী করবেন জেনে নিন-

আরও পড়ুন: দেশে শিক্ষার মান ভালো

১. ত্বকের যত্নে সিটিএম বা ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং দিয়ে দিন শুরু করুন। দিনে দুবার আপনার ত্বক পরিষ্কার করুন সকালে ও রাতে। মুখে টোনার ব্যবহার করুন নিয়মিত।

২. ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে দুবার এক্সফোলিয়েট করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ সহজেই দূর হবে। আর ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাবে।

৩. ত্বককে ভেতর থেকে পুষ্ট করতে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও মৌসুমি ফল রাখুন। শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পানি পান করুন। এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ঈদের জন্য ত্বককে আরও সতেজ ও উজ্জ্বল রাখতে প্রতিদিন ত্বকে ৩-৪ বার গোলাপ জল মাখুন।

৪. তৈলাক্ত বা মসলাদার খাবার শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বকের জন্যও ক্ষতিকর। এতে ত্বকে ব্রণ হতে পারে ও ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

৫. ত্বককে সতেজ রাখতে ও ডার্ক সার্কেল প্রতিরোধে প্রতিদিনের কফি বা চা খাওয়া কমিয়ে দিন। পরিবর্তে দুধ পান করুন। কারণ এটি ত্বকসহ পুরো শরীরকে পুষ্টি দেয়।

৬. সর্বোপরি পর্যাপ্ত বিশ্রাম নিন। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের মধ্যে আমাদের ত্বক মেরামত হয়। এছাড়া ঘুমের অভাবে চোখের চারপাশে কালো দাগ পড়তে পারে। যা আপনাকে ক্লান্ত ও বয়স্ক দেখাতে পারে।

৭. ত্বকের সানট্যান দূর করতে ১ চা চামচ তাজা লেবুর রস, ২-৩ চামচ দুধ ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। মুখে ও ঘাড়ে এই মিশ্রণটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৮. ত্বকের স্ক্রাবার হিসেবে কয়েক টুকরো পেঁপেতে মধু মিশিয়ে মুখে লাগান (চোখের এলাকা এড়িয়ে চলুন)। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ঈদে সতেজ ত্বকের জন্য প্রতিদিন এটি করুন।

৯. ত্বক চকচকে করতে কমলার খোসা বেটে নিন। এর সঙ্গে শসার রস মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১০. চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে ১ টেবিল চামচ টমেটোর রস, আধা চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের চারপাশে ব্যবহার করে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ডার্ক সার্কেলের সমস্যা একদমই দূর হয়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা