সংগৃহীত ছবি
লাইফস্টাইল

কমলার রস খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: ফলের রস আপনাকে সতেজ ও সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। যেসব ফলের রস আমরা নিয়মিত খেয়ে থাকি তার মধ্যে কমলার রস অন্যতম। এটি সতেজ, পুষ্টিগুণে ভরপুর এবং দ্রুত শক্তি দেয়। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে-

আরও পড়ুন: ক্ষতিকর ৫ অভ্যাস

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কমলার রসে রয়েছে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে। এটি ঠান্ডা, ফ্লু এবং অন্যান্য প্রদাহজনিত রোগ থেকে রক্ষা করতে কাজ করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত কমলার রস খাওয়া বেশ ভালো একটি অভ্যাস।

২) ত্বক সুস্থ রাখে: কমলার রস আপনার জন্য বিস্ময়কর কাজ করতে পারে। এটি শুধুমাত্র ভিটামিন সি-ই থাকে না, সেইসঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। যা ফ্রি র‌্যাডিক্যাল অ্যাক্টিভিটি প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে। ফ্রি র‌্যাডিক্যালস আমাদের ত্বককে নিস্তেজ করে তুলতে পারে এবং বলিরেখা ও বার্ধক্য বাড়াতে পারে। কমলার রসে প্রচুর ভিটামিন সি থাকে যা তারুণ্যদৃপ্ত এবং উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।

৩) মজবুত হাড়: এটি আমরা সবাই জানি যে কমলায় প্রচুর ক্যালসিয়াম রয়েছে। এটি আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে এবং হাড়কে শক্তিশালী করতে পারে। আমাদের হাড় গঠন শক্তিশালী রাখা গুরুত্বপূর্ণ। কমলা নারিনজেনিন এবং হেস্পেরিডিনের মতো ফ্ল্যাভোনয়েড দিয়ে পরিপূর্ণ যা প্রদাহ বিরোধী এবং বাতের ব্যথা উপশম করতে সাহায্য করে।

আরও পড়ুন: যে খাবার মাইক্রোওয়েভে গরম করবেন না

৪) কিডনিতে পাথর: ডিকে পাবলিশিং-এর জনপ্রিয় বই ‘হিলিং ফুডস’ অনুসারে, কমলায় প্রচুর সাইট্রেট কনসেন্ট্রেট থাকে। এর মানে হলো যে আপনি যখন কমলার রস পান করেন, তখন এটি ক্যালসিয়াম অক্সালেট পাথর গঠনকে ভেঙে দিতে এবং কিডনিতে পাথর থেকে মুক্তি পেতে সহায়তা করে।

৫) হার্টের স্বাস্থ্য: কমলা হেস্পেরিডিন দিয়ে পরিপূর্ণ যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কমলায় পাওয়া পেকটিন এবং লিমিনোয়েড যৌগ ধমনীর শক্ত হওয়া কমাতে সাহায্য করতে পারে এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা