রোহিঙ্গাদের উদ্বাস্তু হওয়ার ৩ বছর পূর্তিতে যা বললো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের উদ্বাস্তুয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনীর বর্বরোচিত আচরণে নিজের বসত-ভিটা ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের ৩ বছর পূর্তির দিন ২৫ আগস্ট একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন দেশ যুক্তরাষ্ট্র।

ওই বিবৃতিতে এমন মানবতা বিরোধী অপরাধে লিপ্তদের জবাবদিহিতার আওতায় আনা এবং ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস প্রদত্ত এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাখাইন স্টেটে মিয়ানমার জান্তার অপতৎপরতা অব্যাহত রয়েছে। সংঘাত হতে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। রোহিঙ্গাদের রক্ষায় প্রয়োজনীয় সংলাপ শুরু করা দরকার বলেও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও উল্লেখ করা হয়েছে, রাখাইনে এখনও হত্যাযজ্ঞ চলছে, হাজার হাজার মানুষকে গৃহত্যাগে বাধ্য করা হচ্ছে, আর এমন জঘন্য অপতৎপরতা চলতে থাকায় দেশত্যাগীদের স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফেরার আগ্রহকে গুঁড়িয়ে দিচ্ছে। শান্তির প্রত্যাশাও দূরীভূত হচ্ছে।

আমরা মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি নিরাপদে স্বেচ্ছায় মর্যাদার সাথে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে নিজ বসতভিটায় ফিরতে আগ্রহী হয়-এমন পরিবেশ তৈরির জন্যে। এমনকি, যারা প্রাণ বাঁচাতে মিয়ানমারেই স্থান পরিবর্তনে বাধ্য হয়েছে, গৃহত্যাগী এসব রোহিঙ্গারাও স্বতস্ফূর্তভাবে নিজ এলাকায় ফিরতে পারেন সে ধরনের সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে হবে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের স্বার্থেই মিয়ানমারকে সবকিছু করতে হবে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গা শরণার্থী এবং গৃহত্যাগ করে মিয়ানমারের অন্যত্র আশ্রয়গ্রহণকারীদের ত্রাণ-সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ৯৫১ মিলিয়ন ডলার প্রদান করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা ৮ লাখ ৬০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় প্রদানের জন্যে বাংলাদেশের মানবিক দায়িত্ববোধের প্রশংসার কথা পুনরুল্লেখ করতে চাই। একইসাথে সভ্য বিশ্বের প্রতি আহবান জানাচ্ছি রোহিঙ্গা সংকটে মানবিক-সহায়তা অব্যাহত রাখার জন্যে। সাথে সাথে এ সংকটের স্থায়ী সমাধানেও সকলকে আন্তরিক উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের দুর্দশার জন্যে দায়ীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে মানবাধিকার হরণ এবং গণহত্যা ও বাড়ি-ঘরে আগুন দেয়ার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এবং ভিসা সুবিধা রহিত করা হয়েছে। জাতিসংঘের তদন্ত-প্রক্রিয়াকে দ্ব্যর্থহীন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিচার-আদালতে (আইসিজে) মিয়ানমারকে অংশগ্রহণের তাগিদ দেয়া হচ্ছে এবং আদালতের নির্দেশ পালনেও মিয়ানমারকে চাপ দেয়া হচ্ছে। রোহিঙ্গা নিধনের ষড়যন্ত্রে লিপ্তদের বিচারের কাঠগড়ায় তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংঘবদ্ধ যে চেষ্টা চালানো হচ্ছে তাতেও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। কারণ, মানবতা অটুট রাখতে এমন আচরণে লিপ্তদের কাঠগড়ায় দাঁড় করানোর বিকল্প নেই।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, স্বৈরাচারী-স্বেচ্ছাচারিতার চির-অবসানে রাখাইন স্টেটের রোহিঙ্গাদের চলমান আন্দোলনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। কারণ, এর মধ্য দিয়েই গণতান্ত্রিক ব্যবস্থার প্রসার এবং বহুল প্রত্যাশিত সামাজিক শান্তি স্থাপনের পথ সুগম হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা