সারাদেশ

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

মাসুদ রান, মোংলা(বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় দিনমজুর মোঃ মনা (২৮) মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোংলা থানার দায়িত্বরত অফিসার ( ডিউটি অফিসার) এ এস আই কেয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনা মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোবা কলোনি এলাকার বাসিন্দা এবং নান্টু হাওলাদারের ছেলে। পেশায় দিনমজুর মনা প্রায় এক মাস আগে পরিচিত ব্যক্তি প্রিন্সের (৩৫) মাধ্যমে জাহাজের ফ্যান্টরের কাজে যান। অভিযুক্ত প্রিন্স মোংলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।

অভিযোগে মনা উল্লেখ করেন, উক্ত কাজের ডিউটি ও পুরাতন মালামাল বিক্রির বাবদ প্রিন্সের কাছে তাঁর টাকা পাওনা হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইতে গেলে প্রিন্স আজ-কাল বলে কালক্ষেপণ ও টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মনা ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর নম্বর ব্লক করে দেওয়া হয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে মনা বিষয়টি অভিযুক্তের প্রতিষ্ঠানের মালিককে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ২৭ নভেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক ১টার দিকে প্রিন্স মোবাইলে মনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন । এ সময় তিনি টাকা না দেওয়ার পাশাপাশি পুনরায় টাকা চাইলে মারপিট, জখমসহ প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অসহায় খেটে খাওয়া দিন মজুর ভুক্তভোগী মোঃ মনা বলেন, “আমি একজন অসহায় দিনমজুর। কষ্টের উপার্জনের ১৩ হাজার ৭০০ টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে এবং উল্টো আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পাওনা টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছি। এবং মোবাইলে হুমকির রেকড সংরক্ষণ করেছি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাওনা টাকা উদ্ধার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই দিন মজুর শ্রমিক।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

উখিয়ায় গ্যাসের আগুন জ্বলছে ৩০ দিন ধরে, মুখ বন্ধে বাপেক্সের প্রস্তুতি

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত...

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বা...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না...

স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উস্ক...

ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির বাস্তবায়িত সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে দুই দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা