সারাদেশ

স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উস্কানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির আর কখনো ফিরে আসার সুযোগ আর হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগরে জামি'আ হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩ তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উস্কানিও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ পন্থায় এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

উখিয়ায় গ্যাসের আগুন জ্বলছে ৩০ দিন ধরে, মুখ বন্ধে বাপেক্সের প্রস্তুতি

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত...

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বা...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না...

স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উস্ক...

ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির বাস্তবায়িত সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে দুই দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা