সারাদেশ

ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির বাস্তবায়িত সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার প্রফেসর পাড়ায় অবস্থিত বেসিক ট্রেনিং রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ২৫ জন সিএসও সদস্যের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম বিল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, সন্তান এবং সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি সিসিডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি সমান আওয়াজ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের এগিয়ে নেওয়া, সামাজিক সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নারীর নেতৃত্ব বিকাশে অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ সোহানুর রহমান সুমন। তিনি তাঁর দপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করেন। এ ছাড়া নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এবং সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণটি সার্বিক বিষয় ফেসিলিটেশন করে মোছা: খাদিজা আক্তার সিসিডিবি সমান আওয়াজ প্রকল্প এর এরিয়া ম্যানেজার ও প্রকল্পের অন্যান্য স্টাফ গন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্বের গুণাবলি বিকাশ, দায়িত্বশীল নেতৃত্ব, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে নারীর ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন। এ সময় সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটি সিএসও সদস্যদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সমান আওয়াজ প্রকল্পের মূল লক্ষ্য হলো—প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও মেয়েদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজে সমতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের  হুমকি 

বাগেরহাটের মোংলায় জাহাজের কাজের মজুরি ও পুরাতন মালামাল বিক্রির পাওনা টাকা না...

স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উস্ক...

ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবির বাস্তবায়িত সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে দুই দি...

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি: সেক্টর কমান্ডার

বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভ...

বোয়ালমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা