দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলামকে (ভুট্টু) শিক্ষক সাজেদুল ইসলাম সাজু প্রাণ নাশের হুমকি দেওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বিচারের দাবি জানান মাইটিভির ফুলবাড়ীর ঐ প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আলাদীপুর ইউনিয়নের বারাই হাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাইকৃত বাইসাইকেলসহ চোরকে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে গত ১৯ নভেম্বর বিকেল ৩টায় প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষীপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
সাংবাদিক সম্মেলন শেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় আজ একটি অভিযোগ দায়ের করেন।
সাননিউজ/বান্না