সারাদেশ

নবাবগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগ ও যুবলীগের দুই জন আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই জনকে পুলিশ আটক করেছেন। গত সোমবার দুপুর ২টায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার দিবাগত রাত্রীতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃতঃ আব্দুল করিমের পুত্র সলিমুল্লাহ (৫০) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের পুত্র হাদিউজ্জামান ওরফে বাবু (৩৮)।

গ্রেফতারকৃত সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ এর উপজেলা শাখার সদস্য। গোপালগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরদিকে হাদিউজ্জামান ওরফে বাবু গোপালগঞ্জ ইউনিয়নের যুবলীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৯ আগস্ট গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ- ডাংশের হাট পাঁকা রাস্তা সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সমবেত হয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালাচ্ছিল।

এই সব ঘটনায় নবাবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তারা মামলায় পলাতক আসামী সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। নবাবগঞ্জ থানার সদ্য যোগদান কারী সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে গত সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, এলাকায় সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা, শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ ও মাদক নির্মূল কল্পে পুলিশ দিনরাত কাজ করছে। যারা এ সব কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাওকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

কিউই টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা