সারাদেশ

ফুলবাড়ীতে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা (নরমাল ডেলিভারি) চালু করণ উপলক্ষ্যে ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নরমাল ডেলিভারি চালু করনে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এটিএম নজমুল হুদা (উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, দিনাজপুর)।

তিনি বক্তব্যে বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস এবং সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফ দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদ প্রসব বৃদ্ধির লক্ষ্যে আমরা এই ইউনিয়নের কেন্দ্রটি সার্বক্ষনিক চালু রাখতে আজকে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করছি। মানুষ জাতে সেবা পায় সেই লক্ষ্যে এটিকে মডেল হিসেবে আমরা দেখতে চাই। কোনো প্রসূতি মা নরমাল ডেলিভারি করতে এসে যাতে কোনো কষ্ট না পায় সে দিকে লক্ষ রেখে আমরা কাজ করছি। আপনারা সিজারের দিকে যাবেন না। কারণ যেখানে নরমাল ডেলিভারি হওয়ার সুযোগ আছে, সেখানে কেন সিজার করবেন। আমরা আগামীতে শিশু মৃত্যুর হার কমানোর জন্য নরমাল ডেলিভারি করার সর্বাত্নক সহযোগিতা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা, দিনাজপুর) মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর ফার্মাসিস্ট মোঃ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোঃ মোরশেদুল আলম, টেকনিক্যাল কো অর্ডিনেটর মোঃ মোসলেম উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন টেকনিক্যাল কো অর্ডিনেটর এস.আর.এইচ.আর রোজিনা বেগম। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

কিউই টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা