সারাদেশ

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোপনসূত্রে সংবাদ পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু (৪৫) কে গ্রেফতার করেন। গত সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত রবিবার রাতে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ সাহাজান আলী ওরফে বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃতঃ শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের পুত্র।

নবাবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন যোগদান করার পর তিনি ব্যাপক অভিযান শুরু করেছেন। তিনি জানান, মোঃ সাহাজান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানা সহ রংপুর, পীরগঞ্জ, মিঠাপুকুর থানায় চুরি, ডাকাতি মামলা রয়েছে। তিনি পুলিশের নথিতে তালিকাভূক্ত আসামী।

আকটকৃত ব্যক্তি এলাকায় চুরি, ডাকাতিসহ অপকর্ম করার তৎপরতায় লিপ্ত ছিল। গোপনসূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

কিউই টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা