সারাদেশ

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী এবং পর বাড়িতে স্ত্রী মারা যান।

উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হন। তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে সোলায়মান আলী ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচাতে গেলে নিজেও দগ্ধ হন। ওই রাতেই দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। সেদিনই তাঁর মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোলায়মান আলীকে দাফন করার পর বাড়িতে থাকা অবস্থায় আজ ২২ নভেম্বর রোববার ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

খাবারের যে ৭ ভুলে বাড়ছে বুক জ্বালাপোড়া

পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্যনালীতে উঠে আসে, তখন তৈরি হয় অ্যাসিডিটি বা অ্যাসিড...

আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, সুবিধাবঞ্চিত কৃষকরা

নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও...

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে...

ভোলায় ২১৮ বস্তা সার জব্দ, সরকারি দরে কৃষকদের কাছে বিক্রি

ভোলায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা...

এবার জয়পুরহাটের নান্দাইল দীঘির পাড়ে ‘ইত্যাদি’

দেশের নানা প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান &lsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা