সারাদেশ

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

নওগাঁ প্রতিনিধি

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

​গতকাল বেলা ১১টায় সারাদেশে আওয়ামী লীগের কথিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সমাবেশে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা তাকে ফেরত চাই। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে হস্তান্তর করতে হবে, যাতে দেশের প্রচলিত আইনে তার ফাঁসির রায় কার্যকর করা যায়।’

​তিনি আরও বলেন, ‘আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশের মাটিতে কোনো সন্ত্রাসী বা আধিপত্যবাদের দোসরদের ঠাঁই দেওয়া হবে না। দেশের মানুষ বুঝে গেছে ফ্যাসিস্ট দলটি অগ্নিসন্ত্রাস ও পেট্রোল সন্ত্রাসের রাজনীতি করে। জাতীয় নির্বাচনে কোনো প্রাণহানি না ঘটলেও, তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে সারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।’

​এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা