সারাদেশ

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকিরের হাট এলাকার কৃষক দছিজল মিয়া (৫৫) লাউ চাষ করে লাভের মুখ দেখেছেন। ৫০ শতক জমিতে লাউ চাষ করে উৎপাদন খরচ বাদে মোট আয় করেছেন ৬০ হাজার টাকা। এতে কৃষিকাজের প্রতি তাঁর আগ্রহ আরও বেড়েছে।

স্থানীয় কৃষক দছিজল জমিতে লাউ চাষ করতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, বীজ, সার, পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে এ অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি। পরিশ্রম ও যত্নের মাধ্যমে লাউয়ের ভালো ফলন পাওয়ায় বিক্রি করেন মোট ১ লাখ ৫ হাজার টাকায়।

কৃষক দছিজল মিয়া বলেন, ‘আমি ৫০ শতক জমিতে লাউ চাষ করেছি। এতে আমার প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি করে মোট ১ লাখ ৫ হাজার টাকা পেয়েছি। লাউ চাষ করে আমি লাভবান হয়েছি। কৃষিকাজ করে ভালো ফলন ও আয় করতে পারলে কৃষকের মুখে হাসি ফোটে।’

সবজি চাষের মাধ্যমে অনেক কৃষক স্বল্প জমিতে পরিশ্রম করে সংসারের আয় বাড়ানোর চেষ্টা করছেন। দছিজল মিয়ার লাউ চাষের এই সাফল্য স্থানীয় কৃষকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে পারে।

স্থানীয় কৃষকদের মতে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সবজি চাষে আরও আগ্রহ বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা