সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ছবি : সান নিউজ প্রতিনিধি
সারাদেশ
প্রতিবেশীদের বাধায় দখলচেষ্টা ব্যর্থ

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধার মুখে অভিযুক্তদের ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বদরগঞ্জের সততা সার স্টোরের স্বত্বাধিকারী করিম মিয়া কয়েকজন লোকজন নিয়ে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেন। এ সময় খন্দকার হাবিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সরকারি চাকরির সুবাদে তিনি প্রায়ই সপরিবারে মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল সংলগ্ন গ্রামের বাড়িতে অবস্থান করেন।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম ও সাফিকুল ইসলাম জানান, প্রায় ১৫ বছর আগে খন্দকার হাবিবুর রহমান তাদের বাবার কাছ থেকে ওই বসতভিটার জমি ক্রয় করেন। তারা অভিযোগ করেন, তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।

তাদের ভাষ্য, স্থানীয় নারী-পুরুষ ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে অভিযুক্তরা প্রাচীরের বাকি অংশ ভাঙতে পারেনি। তারা ঘটনাটিকে একটি পরিকল্পিত বিরোধ সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের জবরদখলের চেষ্টা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কথা হয় ভুক্তভোগী এবং বাসা মালিক প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের অপচেষ্টা আমাদের সবার জন্য লজ্জাকর ! আমরা এই সমাজে কতটা নিরাপদ? করিম মিয়া কয়েক মাস আগে আমার গ্রামের বাসায় গিয়ে বাসাটি বিক্রির জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি তাতে রাজি হইনি হয়তো সেকারনেই জোর করে দখলের পায়তারা করছেন।

এখন ভাগিনা বড় শালিকার ছেলে প্রফেসার মনিরুজ্জামান সুমন বাসাটি এক সপ্তাহ থেকে সংস্কার কাজ তদারকি করছে। এমন সময় গত শনিবার সকাল নয় টায় মোবাইল ফোনে প্রতিবেশির মাধ্যমে সংবাদ পেয়েছি করিম মিয়া লোকজন নিয়ে এসে ভোরে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। আমি মানুষ গড়ার কারিগর তাই কারো সঙ্গে বিবাদে জড়াতে চাই না, যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয় টির প্রতিকারের ব্যবস্হা নিবো।

ইতিমধ্যে আমার সাংবাদিক বন্ধু মহল দফায় দফায় সরেজমিন পরিদর্শন ভিডিও ধারন সহ প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছেন, করিম মিয়া অকপটে অপরাধ স্বীকার করে সাক্ষাৎ কার দিয়েছেন। এ ঘটনায় বদরগন্জের বিভিন্ন সাংবাদিক ও শিক্ষক তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন।
বদরগনজ থানায় লিখিত অভিযোগ দাখিল করবার পর এস,আই প্রান কৃষ্ণ ঘটনা স্হল পরিদর্শন করেছেন কিন্তু এখনো উল্লেখ যোগ্য প্রশাসনিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, পুলিশের নির্বিকার ভুমিকা প্রশ্নবিদ্ধ!



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা