সারাদেশ

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

মাসুদ রানা,মোংলা (বাগেরহাট)

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হাউজে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পচে ও নষ্ট হচ্ছে প্রায় সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকার মূল্যবান ব্যাবসায়ীদের আমাদনীকৃত পণ্য।

পরে থাকা এই পণ্যের মধ্যে রয়েছে ২৫০টি নামী-দামি বিলাসবহুল গাড়ি, কন্টেইনারভর্তি বিদেশি পণ্য এবং বিভিন্ন ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। কাস্টমস আইনের সুনির্দিষ্ট বাধ্যবাধকতা থাকলেও অদৃশ্য নানা জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন বন্দর জেটি ও ইয়ার্ডগুলোতে তীব্র পণ্যজট দেখা দিয়েছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।

আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানির পর আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে তা খালাস না করলে সেই পণ্য কাস্টমসের অনুকূলে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা সর্বোচ্চ ৩০ দিন সময় পান। নির্ধারিত এই সময়ের মধ্যে পণ্য খালাস করা না হলে তা কাস্টমসের কাছে নিলামযোগ্য হিসেবে গণ্য হয়। আইনের বিধান রয়েছে—কাস্টমস কর্তৃপক্ষ প্রতি মাসে নিয়মিতভাবে অন্তত দুটি অথবা একটি নিলামের আয়োজন করবে এবং নিলামের মাধ্যমে এসব পণ্য বিক্রি করে অর্জিত অর্থ সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। কিন্তু মোংলা কাস্টমসের ক্ষেত্রে এই নিয়ম দীর্ঘদিন ধরে কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হলেও ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত মামলা জটিলতার আবর্তে পড়ে সেই উদ্যোগও ভেস্তে যায়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে পুরো প্রক্রিয়াটি পুরোপুরি থমকে আছে।

বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং জেটিজুড়ে কেবলই নিলামের অপেক্ষায় থাকা পণ্যের সারি। কাস্টমস ও বন্দর সূত্র জানিয়েছে, দীর্ঘ স্থবিরতার কারণে বর্তমানে যেসব পণ্য অবরুদ্ধ রয়েছে তার একটি দীর্ঘ ও ব্যয়বহুল তালিকা নিচে তুলে ধরা হলো, বিলাসবহুল গাড়ি-জাপান সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত প্রায় ২৫০টি বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল ও নামী-দামী গাড়ি, যা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আরো রয়েছে কন্টেইনারজাত পণ্য-মোট ২০০টিরও বেশী কন্টেইনার বোঝাই হরেক রকমের বাণিজ্যিক পণ্য। এর মধ্যে রয়েছে—৬০ কন্টেইনার ভর্তি গ্যাস সিলিন্ডার, ৩৩ কন্টেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কন্টেইনার বিভিন্ন প্রকারের খেলনা ও অন্যান্য মেশিনারিজ বিভিন্ন পণ্য। এছাড়াও রয়েছে ভারী যন্ত্রপাতি ও ড্রেজার-বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে ২টি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী মেশিনারিজ যন্ত্রাংশ। সব মিলিয়ে এই বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকা বলে ধারণা করছে ব্যাবসায়ীরা।

দীর্ঘদিন ধরে নিলাম কার্যক্রম বন্ধ থাকার পেছনে বেশ কিছু গভীর কারণ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, শুধু মামলা জটিলতাই নয়, এর পেছনে কাস্টমস কর্তৃপক্ষের ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার সাথে একটি সিন্ডিকেটের যোগসাজশ দায়ী। নিলাম বন্ধ থাকায় বন্দর জেটিতে একদিকে পণ্যজট দীর্ঘায়িত হচ্ছে, অন্যদিকে ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, ব্যবসায়ীরা বাধ্য হয়ে প্রতিকার চেয়ে কাস্টমস কমিশনারের কাছে বেশ, কয়েকটি লিখিত আবেদনপত্রও জমা দিয়েছেন। কিন্তু এরপরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত নিলাম প্রক্রিয়া চালু না করলে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটবে, অন্যদিকে বন্দর এলাকার পরিবেশ ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা অবিলম্বে এই অচলাবস্থা নিরসনের জোর দাবি জানাচ্ছি।

সার্বিক বিষয় নিয়ে কথা বললে নব নিযুক্ত মোংলা কাস্টমস কমিশনার মোঃ গিয়াস কামাল বলেন, এর আগে যে পণ্যগুলো বিভিন্ন কারণে নিলাম করা সম্ভব হয়নি, সেগুলোর কাগজপত্র বর্তমান নিয়মের আলোকে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সরকারের বিধিমালা পুরোপুরি অনুসরণ করে আগামী দুই মাসের মধ্যেই আটকে থাকা সকল পণ্য নিলামের আওতায় আনার জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, জাতীয় অর্থনীতিতে মোংলা কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্টমস কর্তৃপক্ষ সাধারণত গাড়ি আমদানি খাত থেকে সবচেয়ে বড় অংকের রাজস্ব আয় করে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বিদেশ থেকে আমদানিকৃত মোট গাড়ির প্রায় ৭০ শতাংশই খালাস করা হয় এই মোংলা বন্দর দিয়ে। ফলে দেশের এত বড় একটি প্রধান প্রবেশদ্বারে শত শত গাড়ি ও পণ্য এভাবে আটকে থাকা শুধু রাজস্ব আকেই বাধা সৃষ্টি করছে না, বরং দেশের সামগ্রিক বাণিজ্যের গতিকেও শ্লথ করে দিচ্ছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত আইনি জটিলতা কাটিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বড় ধরনের হোঁচট খাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা