বরিশালে মানব রোবট ‘পদ্মা’
টেকলাইফ

বরিশালে মানব রোবট ‘পদ্মা’

সান নিউজ ডেস্ক : বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ কর্তৃপক্ষ একটি মানব রোবট উদ্ভাবন করেছে । যার নাম রাখ হয়েছে ‘পদ্মা’। বাংলাদেশের স্বপ্ন এবং উন্নয়নের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধনী ক্ষনকে স্মরণীয় করে রাখতে রোবটটির এ নামকরণ করা হয়।

আরও পড়ুন : নতুন মুদ্রানীতি ঘোষণা বিকেলে

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার রোবট ‘পদ্মা’র উদ্বোধন করেন।

রোবট উদ্ভাবন টিমের প্রধান কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিভি)'র সিএসই এবং ইইই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই রোবটের উদ্ভাবন করেন। যার নাম রাখা হয়েছে ‘রোবট পদ্মা’। স্বপ্ন এবং উন্নয়নের প্রতীক ’পদ্মা’ সেতুর উদ্বোধনী ক্ষনকে স্মরণীয় করে রাখতে রোবটটির এ নামকরণ করা হয়।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রোবটটি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে নিতে পারিনি। তবে আজ রোবটটির উদ্বোধন হলো। রোবট পদ্মা সব মানুষকে চিনতে পারবে।

আরও পড়ুন : ভারতের পথে হাটছে পাকিস্তান!

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা শনাক্তের কাজ করবে, রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতে পারবে, অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে এই রোবটটি।

রোবট পদ্মা প্রকল্পে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহাদী বিন হাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এত বড় একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। রোবট পদ্মা প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। এমনকি এর বিল্ড ইন সফটওয়ার বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই সম্পন্ন করা হয়েছে।

রোবটের ডিজাইন, ভয়েস, কোডিং সবকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পন্ন করেছে। প্রধান প্রকৌশলী হিসেবে ছিলেন এ এস ফারদিন স্যার। তার তত্ত্বাবধানে আমরা ৮ জন শিক্ষার্থী দিন-রাত কাজ করে রোবটটি তৈরি করেছি।

আরও পড়ুন : নরসিংদী সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিজ্ঞানমনস্ক দেশ গড়ার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই পথেই নিচ্ছেন।

তিনি আরও বলেন, গত ২৫ জুন (শনিবার) প্রাণের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। সেই সেতুকে উৎসর্গ করে রোবট ‘পদ্মা’ উদ্ভাবন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। তাদের গবেষণালব্ধ এই উদ্ভাবনটি আমাদের প্রত্যাহিক জীবনকে আরো সহজ করবে।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সঙ্গে সবসময় জেলা প্রশাসন থাকবে। তাদের এই নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ড দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

‘রোবট পদ্মা’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও আবেগের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রসারে বিভিন্ন সময়ে সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও যেকোনো ধরনের সহায়তা করা হবে।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা