সারাদেশ

উল্লাপাড়ায় দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ৩৮ বছর বয়সী এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক ও তাঁর মায়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলাটি করা হয়। মামলার এজাহার অনুযায়ী, বুধবার বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর থেকে ওই ছাত্রী ও অভিযুক্ত শিক্ষকের কোনো সন্ধান পায়নি পরিবার। অভিযুক্ত রাজিব হোসেন উপজেলার বালসাবাড়ী কাটালতলা গ্রামের আল মাহমুদের ছেলে। তিনি স্থানীয় অধ্যয়ন একাডেমি নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

এজাহারে আরও দাবি করা হয়েছে, এর আগেও কয়েক মাসের ব্যবধানে একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে তাঁদের বিয়ে হলেও একপর্যায়ে বিচ্ছেদ হয়। বর্তমানে রাজিব হোসেনের সংসারে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিক্ষক ও নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা