খেলা

বোর্ডের প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন আমির!

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, আমির বোর্ডকে জানিয়েছে, তার আর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়ার আগ্রহ নেই। তাকে তাই আগামীতে পাকিস্তান দলে ডাকা ঠিক হবে না।

তবে নিষেধাজ্ঞা থেকে ফিরে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়া আমির এক ভিডিও বার্তায় বলেছেন, “আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিচ্ছি। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে মানিয়ে নিয়ে খেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মারাত্মক মানসিক নির্যতন করা হচ্ছে। এই অবস্থায় আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চাই না। এই নির্যাতন আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ পর্যন্ত অনেক কিছু দেখেছি। সব সময় আমাকে শুনে যেতে হয় যে, পিসিবি আমার পেছনে অনেক অর্থ ব্যয় করেছে। এসব শুনে আমি ক্লান্ত। আমি শহীদ আফ্রিদির কাছে কৃতজ্ঞ। তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর আমাকে আবার ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।”

টেস্ট ক্রিকেট থেকে বিদেশি লিগে খেলার জন্য অবসর নিয়েছেন এমন অভিযোগ শুনতে হয় জানিয়ে আমির বলেন, “সবসময় বলা হয় যে, বিদেশি লিগে খেলার জন্য আমি টেস্ট ছেড়েছি। আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম্যান্স দেখিয়ে আবার ক্রিকেটে ফিরে আসি। যদি লিগে আগ্রহী হতাম তাহলে তখনই বলে দিতাম পাকিস্তানের হয়ে খেলতে চাই না। প্রতি মাসেই আমাকে শুনতে হয় যে, আমির আমাদের ধসিয়ে দিয়েছেন। আগামী দুই দিনের মধ্যে আমি পাকিস্তান পৌঁছে আনুষ্ঠানিকভাবে অবসরের বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেব।”

আমির পাকিস্তানের হয়ে ৩০ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০টি টি-২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ২৫৯ আন্তর্জাতিক উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই পেসার। তার ক্যারিয়ার দুই ধাপে বিভক্ত। ম্যাচ ফিক্সিংয়ের আগে ও পরে। মোহাম্মদ আমিরের ২০০৯ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় টি-২০ বিশ্বকাপ দিয়ে। ওই বিশ্বকাপেই দলকে ফাইনালে তুলতে দারুণ পারফরম্যান্স দেখান তিনি।

এরপর ওয়ানডে-টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় তার। সেটাই হয় কাল। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তিনি। ২০১১ সালে ৫ ফেব্রুয়ারি আইসিসি আমির, আসিফ ও সালমান বাটকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেন। ২০১৫ সালে নিষেধাজ্ঞার মেয়াদ পার করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন আমির। দলকে জেতান ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা