খেলা

করোনাভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল স্থগিত

ক্রীড়া ডেস্ক:

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশে এখনও আক্রান্ত না পাওয়া গেলেও অতিরিক্ত সতর্কতায় রয়েছে দেশটি। এবার অধিক সতর্কতার জন্য স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২২ মার্চ রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

বাংলাদেশসহ মোট ৮ দলকে এ খেলায় অংশ নেবে বলেও নিশ্চিত করেছে। বাকিদলগুলো হচ্ছে- তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান।

কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে এই টুর্নামেন্ট ছয় মাস পিছিয়ে দেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অংশগ্রহণকারী দেশসমুহের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাইনি। শ্রীলঙ্কা চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসতে পারবে না। অন্য দেশও মৌখিকভাবে অবহিত করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিযোগিতাটি মার্চে নয়, আগামী সেপ্টেম্বরে হবে।

এর আগে করোনাভাইরাসের কারণে এরই মধ্যে স্থগিত হয়েছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্টান্ট সাইক্লিং ও আইএসএসএফ আর্চারি প্রতিযোগিতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা