খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে মেয়েদের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক:

এশিয়ার দলগুলোর মধ্যে এখন ভারত আর পাকিস্তানই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তা হোক সাধারণ প্রস্তুতি ম্যাচ, তবু প্রতিপক্ষ এদুই দল হলে বাংলাদেশের যেকোনো ম্যাচই পায় বাড়তি আগ্রহ, ছড়িয়ে যায় বাড়তি উত্তাপ। তেমনই এক ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ।

আগামীকাল থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। তার আগে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষদিনে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল।

এ ম্যাচে জাহানারা আলমের করা দুর্দান্ত শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশ দল ৮ উইকেট হারিয়ে করেছিল ১১১ রান। জবাবে ১০৬ রান করতেই সবকয়টি উইকেট হারিয়েছে পাকিস্তান।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবু একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করছিলেন দলের ওপেনার ও সাবেক অধিনায়ক জাভেরিয়া খান।

অপরপ্রান্তে আয়েশা নাসিম (৩ বলে ১), অধিনায়ক বিসমাহ মাহরুফ (৫ বলে ২) ও উমাইমা সোহেলকে (৪ বলে ৪) সাজঘরে পাঠিয়ে মাত্র ২৩ রানেই ৩ উইকেট তুলে নেন সালমা-জাহানারারা।

চতুর্থ উইকেটে ২৭ রান যোগ করেন দুই সাবেক অধিনায়ক নিদা দার ও জাভেরিয়া। দলীয় পঞ্চাশ পূরণ হতেই নিদাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পান্না ঘোষ। টিকতে পারেননি ইরাম জাভেদ (১৩ বলে ৫), পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন দলীয় ৫৯ রানের মাথায়।

তখনও ৫০ বলে ৫৫ বলে রান করতে হতো পাকিস্তানকে। আশার আলো হয়ে টিকে ছিলেন জাভেরিয়া খান। ইনিংসের ১৬তম ওভারে জাভেরিয়াসহ দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন অফস্পিনার খাদিজা তুল কুবরা। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন খাদিজা।

আউট হওয়ার আগে জাভেরিয়া ৫ চারের মারে ৩৪ বলে করেন ৪১ রান। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকেই যায় পাকিস্তান। তবে ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ফাতিমা সানা। অপরপ্রান্তে ২৩ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন আলিয়া রিয়াজ।

শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিলো ১০ রান। প্রথম বলে দুই রান নেন আলিয়া। দ্বিতীয় বলেই তাকে বোল্ড করে দেন জাহানারা। তৃতীয় বলে আবার দুই রান নেন শেষ ব্যাটসম্যান ডিয়ানা বাইগ। চতুর্থ বলে আবারও সরাসরি বোল্ড করেন জাহানারা। ফলে ৫ রানের জয় পায় বাংলাদেশ।

বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাহানারাই। নিজের ৩.৪ ওভারের স্পেলে ২২ রান খরচ করেন তিনি। এছাড়া সালমা ২৮ রানে ২, খাদিজা ১১ রানে ৩ ও পান্না ঘোষ ১০ রানে নিয়েছেন ১টি উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। তার দলের বড় সংগ্রহের সম্ভাবনার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়ে যায় রানআউট। টপঅর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়েছেন রানআউটের ফাঁদে পড়ে। না হলে দলীয় সংগ্রহ ১১১ রানের চেয়েও বেশি হতে পারতো।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার মুর্শিদা খাতুন। দলীয় ৮৩ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। দুর্ভাগ্যের বিষয় হলো, তিনিও থেমেছেন রানআউট হয়ে। নিজের ইনিংসে ৬টি চার মারেন মুর্শিদা।

এছাড়া ফারজানা হক ৩১ বলে ২১, নিগার সুলতানা ১৩ এবং রিতু মণি ১৭ বলে ১৪ রান করেন। দুই অঙ্কে যেতে পারেননি দলের অন্য কেউ। তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ আউট হন ৯ বলে ৬ রান করে।

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে অন্য দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশ দলকে আন্ডারডগই বলা চলে। ফাইনাল বা সেমিফাইনাল পরে, গ্রুপপর্বে এক-দুইটি জয় পেলেও সেটি ধরা হবে সাফল্য হিসেবেই।

দলের অধিনায়ক সালমা খাতুনেরও জানা আছে এটি। তাই তিনি মূলত স্মার্ট ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়াতে। বাস্তবতা মাথায় রেখেই সালমার লক্ষ্য, অন্তত এক-দুইটি জয়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবার আশাবাদী এ দল নিয়ে। তার বিশ্বাস আছে, নারী দল আরও সাফল্য এনে দেবে।

আগামী ২১ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও ভারতের নারীরা। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ম্যাচটি হবে পার্থের ওয়াকা গ্রাউন্ডে। গ্রুপপর্বে পরের তিন ম্যাচ যথাক্রমে অস্ট্রেলিয়া (২৭ ফেব্রুয়ারি, ক্যানবেরা), নিউজিল্যান্ড (২৯ ফেব্রুয়ারি মেলবোর্ন) এবং শ্রীলঙ্কার বিপক্ষে (২ মার্চ, মেলবোর্ন)।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল:
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা