ছবি- সংগৃহিত
রাজনীতি

বিএনপিকে নিয়ে আপনারা এত ভীতু কেন

সাননিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের দুজন মন্ত্রী রয়েছেন তারা প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত থাকেন। উনারা এমনভাবে কথা বলেন যেন, শুনলে মনে হয় একই কলের গান, একই রেকর্ড বাজাচ্ছেন। তাদের মূলকথা বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপি নাই। তাদের প্রশ্ন করতে চাই বিএনপিকে নিয়ে আপনারা এত ভীতু কেন? ভয় পান কেন? এমনটাই বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিএনপির জাতীয় রচনা প্রতিযোগিতার ফলাফল অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাদের অধীনে নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি মানে হচ্ছে জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা। বিগত দিনে তারা ক্ষমতা ধরে রাখতে তাদের লোক দ্বারা সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন করেছিল পরবর্তীতে নির্বাচনের পর তারা বলেছেন আমরাই জিতেছি, গণতন্ত্রের বিজয় হয়েছে।

তিনি বলেন, স্পষ্ট করে বলছি এদেশের জনগণ আর আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না এবং গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগের সকল পরিকল্পনা ধ্বংস করে দেবে। অতীতের ঐতিহ্য নিয়ে জনগণ স্বাধীনতাবিরোধী, গণতন্ত্র হত্যাকারী ও মানুষের বিরুদ্ধে অবস্থানকারীদের রুখে দেবে। তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ভাবনাটাই এমন যে শুধু একজন ব্যক্তি দেশ স্বাধীন করেছেন, দেশের যা কিছু ভালো তা তিনি শুধু একাই করেছেন, যা সম্পূর্ণ ইতিহাস বিকৃতির ছাড়া আর কিছু নয়। তারা সচেতনভাবেই ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছেন অথচ জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন।

ফখরুল ইসলাম বলেন, শুধু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমন একটি দল বা শক্তি এখন ক্ষমতায় বসে আছে যারা স্বাধীনতার স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছে। স্বাধীনতার পর তারা যে কাজগুলো করেছিল আজও ১৫ বছর ধরে তারা সেই একই কাজ করছে, তখন একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে ছিল আজ আবার একটা লেবাস লাগিয়ে গণতন্ত্রকে ধ্বংস করতে যাচ্ছে। তারা সুপরিকল্পিতভাবে রাজনৈতিক অর্থনৈতিক ও মৌলিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করছে, লুটপাটের অর্থনীতি চালু করেছে যদিও এটা তাদের মজ্জাগত বিষয়, দুর্নীতিতে তাদের কোনো লজ্জা নেই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা