ইন্জিনিয়ার মোশাররফ হোসেন-চট্টগ্রাম
রাজনীতি

অনেকে এখন মুক্তিযোদ্ধা হতে পাগল

চট্টগ্রাম প্রতিনিধি: মুক্তিযুদ্ধ করেনি এ রকম অনেক মানুষ এখন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সাংবাদিক-গবেষক আহমেদ কুতুবের ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ করেনি এ রকম অনেক মানুষ এখন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কাগজপত্র কিছু নাই, নাথিং। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা ঠিক নয়।

তিনি বলেন, আমি তাদের বলি একমাস ট্রেনিং নিয়েছি। ভাতার জন্য দরখাস্ত করতে হয়নি। তালিকায় নাম তোলার জন্য দরখাস্ত করতে হয়নি।

আপনাদের নাম নেই কেন? ভারতে যারা ট্রেনিং নিয়েছেন ওই ক্যাম্পে তাদের সবার নাম রয়েছে। শত শত লোক এখনও মুক্তিযোদ্ধা হতে চাইছেন।

সাবেক মন্ত্রী বলেন, ৯ মাসের মুক্তিযুদ্ধ যেমন আনন্দের ও গৌরবের। তেমনি বেদনারও। অনেক আত্মত্যাগ ও শহীদের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি।

বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনো দিনও এ দেশ পাকিস্তানের কবল থেকে মুক্ত হতো না। ৭ মার্চের ভাষণ না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি অনেকবার গুলির মুখে পড়েছি। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে আছি। আমার বাঁচার কথা ছিল না।

এমপি বলেন, সাংবাদিক আহমেদ কুতুব মুক্তিযুদ্ধ নিয়ে যে বই লিখেছেন তাতে অনেক অজানা ইতিহাস উঠে এসেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার এ উদ্যোগকে স্বাগত জানাই।

তার মতো আরও অনেকে বই লিখলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাবে না। আমিও মুক্তিযুদ্ধের উপর বই লিখছি। তাতে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাস আপনারা জানতে পাবেন বলে আশা করি।

অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ও প্রধান আলোচক আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন।

দেশের প্রথম কোনো প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ম্যুারাল উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে। মুক্তিযুদ্ধের বই প্রকাশের ক্ষেত্রে যেকোনো ধরনের আর্থিক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: দিনমজুর এখন মডেল নেপথ্যে ফটোগ্রাফার

দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা