প্রতীকী ছবি
লাইফস্টাইল

জন্মনিয়ন্ত্রণ পিল থেকে স্তন ক্যানসারের ঝুঁকি

সান নিউজ ডেস্ক: হরমোনজনিত জন্মনিয়ন্ত্রণ পিলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বহন করে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

আরও পড়ুন: রোজায় ‍সুস্থ থাকতে যা করবেন

বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, হরমোনজনিত জন্মনিয়ন্ত্রণ পিল স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনাকে কিছুটা বাড়িয়ে দেয়, তবে সামগ্রিক ঝুঁকি কম থাকে বলে উল্লেখ করেছেন তারা।

প্লোস মেডিসিনবিষয়ক জার্নালে প্রকাশিত এ সমীক্ষায় উঠে এসেছে, প্রোজেস্টিন-হরমোনজনিত জন্মনিয়ন্ত্রণের ফলে স্তন ক্যানসারের ঝুঁকি ২০-৩০ শতাংশ বেড়েছে। যে পদ্ধতিতে সন্তান প্রসব করানো হোক না কেন।

গবেষকরা আরও পেয়েছেন, ১৫ বছরের কাছাকাছি বয়সিদের ক্ষেত্রে প্রতি এক লাখ পিল ব্যবহারকারীর মধ্যে ঝুঁকির অন্তর্ভুক্ত হন ২৬৫ জন।

গবেষকরা বলছেন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টোজেন হরমোন সমন্বিত গর্ভনিরোধকগুলোর ব্যবহার আগে স্তন ক্যানসারের ঝুঁকি কম ছিল। তবে প্রোজেস্টোজেন গর্ভনিরোধকগুলোর প্রভাব সম্পর্কে সীমিত তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: মিষ্টি তরমুজ চেনার কৌশল

যাইহোক, সম্প্রতি কয়েক বছরে ইংল্যান্ডের প্রেসক্রিপশন পর্যালোচনায় দেখা গেছে, প্রোজেস্টোজেন-গর্ভনিরোধকগুলোর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গবেষকরা যুক্তরাজ্যের সিপিআরডি থেকে ১৯৯৬-২০১৭ সাল পর্যন্ত প্রাথমিক তথ্য পর্যালোচনায় দেখেছেন, ৫০ বছরের কম বয়সি নারী ৯ হাজার ৪৯৮ জন ক্যানসারে আক্রান্ত হয়েছে। ১৮ হাজার ১৭১ জন নারী স্তন ক্যানসারবিহীন কিন্তু নিয়ন্ত্রণ পিলের কারণে আক্রান্ত হয়েছে।

গবেষকরা দেখেছেন, যে স্তন ক্যানসারে আক্রান্ত ৪৪ শতাংশ নারীর মধ্যে ৩৯ শতাংশই আক্রান্ত হওয়ার তিন বছর আগে হরমোনাল গর্ভনিরোধক নির্ধারণ করেছিলেন। প্রোজেস্টেজেন-শুধু জন্মনিয়ন্ত্রণ বড়ির জন্য এ আক্রান্ত হয় এটি অর্ধেক প্রেসক্রিপশন বলছে।

আরও বলা হয়, জন্মনিয়ন্ত্রণ গ্রহণের পদ্ধতি পিল বা ইনজেকশন যে কোনোটাই নেওয়া হোক না কেন, সবই একই পরিমাণ ঝুঁকি বহন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা