লাইফস্টাইল

দ্রুত ওজন কমবে রাতে যে সব খাবার খেলে

নিজস্ব প্রতিবেদক : অনেকেই ব্যায়াম করে ওজন কমাতে চান। কেউবা ওজন কমাতে অনেকটা সময় না খেয়েই কাটিয়ে দেন। তাদের মধ্যে কেউ আবার রাতের খাবার একেবারেই এড়িয়ে চলেন।অতিরিক্ত ওজন নিয়ে কম-বেশি সবাই দুশ্চিন্তায় থাকেন।

কিন্তু আপনি জানেন কি, ওজন কমানোর জন্য রাতের বেলা খাবারের গুরুত্ব কতটা বেশি? এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, ওজন কমাতে রাতের বেলা খাওয়া বাদ দিয়ে ডায়েট করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এতে বরং লাভের থেকে ক্ষতির পরিমাণই বেশি। এর ফলে ওজন তো কমবেই না, বরং স্বাস্থ্যহানি ঘটবে।

এ ক্ষেত্রে ওজন কমাতে রাতে সহায়ক তিনটি কার্যকর ডায়েট প্লানের কথা বলেছেন বিশেষজ্ঞরা। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ অবলম্বনে রাতে খেয়েও দ্রুত ওজন কমানোর সেই ডায়েট প্লান নিম্নরূপ:

ডায়েট প্ল্যান-১ : যারা ভাত জাতীয় খাবার পছন্দ করেন। অনেকেই আছেন যারা ভাবেন ভাত খেয়ে ওজন কমানো যায় না। এ কথাটি সম্পূর্ণ ভুল। আপনি চাইলে রাতে পরিমিত পরিমাণ ভাত খেয়েও ওজন কমাতে পারেন। তাহলে রাতে নিয়ম করে নিচের চার্টটি অনুসরণ করুন-

১. কাপ ভাত : ভাতের পরিমাণ ১ কাপই হতে হবে। কোনোভাবেই এর চেয়ে বেশি নয়। ১ টুকরো মাছ/ মাংস : মাঝারি আকৃতির এক টুকরো মাছ/মাংস শরীরের আমিষের চাহিদা পূরণ করবে।

১ কাপ সবজি : কম তেলে বা তেলবিহীন সবজিভাজি ফ্যাট অনেকাংশে কমায়। ১ কাপ পরিমাণ সবজি অবশ্যই ডায়েট চার্ট-এ রাখবেন। সবচেয়ে ভালো হয় কাঁচা সবজির সালাদ রাখলে। ১ কাপ ডাল : ডাল ফ্যাট কাটতে সহায়তা করে। পাশাপাশি শরীরে পুষ্টি জোগায়।

দই : ১ কাপ টক দই। এটা খাবার হজমে সাহায্য করবে। ডায়েট প্ল্যান-২: যারা রুটি জাতীয় খাবার পছন্দ করেন। অনেকে রাতে ভাতের পরিবর্তে রুটি জাতীয় খাবার খেতে পছন্দ করেন। তাদের জন্য এই ডায়েট চার্ট। অনুসরণ করে দেখুন, ওজন কমবে দ্রুত।

দুটি পাতলা আটার রুটি : রুটিটি অবশ্যই আটার হতে হবে। লাল আটা হলে ভালো হয়। ময়দা ও পাউরুটি হলে চলবে না। কারণ ময়দার রুটি ও পাউরুটি খেলে ওজন বাড়ে। ১/২ কাপ সবজি : কম তেলে বা তেলবিহীন সবজিভাজি আটার রুটির সঙ্গে খেতে পারেন।

১/২ টি ডিমের সাদা অংশ : ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস। ডিমের সাদা অংশে ক্যালোরি অনেক কম থাকে। তাই ১/২ টি ডিমের সাদা অংশ খেতে পারেন কিংবা এক টুকরো মাছ বা মাংস, যা আপনার পছন্দ।

১/২ টি ফল: নাসপাতি, আপেল কিংবা পেপে এই তিনটি ফলের যেকোনো একটি খাবেন। দই খেতে চাইলে ২/৩ টেবিল চামচ খেতে পারেন। ডায়েট প্ল্যান-৩: দ্রুত ওজন কমানোর জন্য

খুব দ্রুত ওজন কমাতে চাইলে নিচের ডায়েট প্ল্যানটি যে কেউ অনুসরণ করতে পারেন। কারণ দ্রুত ওজন কমাতে এটি খুবই কার্যকরী।

আধা কাপ হাই ফাইবার কর্ণফ্লেক্স : হাই ফাইবার কর্ণফ্লেক্স ওজন কমাতে সাহায্য করে। তবে কর্ণফ্লেক্স অবশ্যই চিনি ছাড়া হতে হবে। যদি চিনি ছাড়া খেতে না পারেন তবে মধু ব্যবহার করতে পারেন। ১ কাপ মাখন ছাড়া দুধ : মাখন ছাড়া দুধে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে। তাই এই ডায়েট চার্ট-এ ১ কাপ মাখন ছাড়া দুধ অবশ্যই রাখবেন।

ফল : এই ডায়েট চার্টে ফলের গুরুত্ব অনেক বেশি। রাতে বেশি করে পাকা পেঁপে খাবেন। এটি ফ্যাট কমাতে অনেক সহায়তা করে। চাইলে কর্ণফ্লেক্স ও দুধ একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। তবে দুধটা ঠাণ্ডা না খেয়ে গরম খাবেন। সঙ্গে খেতে পারেন এক মুঠো কাঠ বাদাম।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা