সংগৃহীত ছবি
লাইফস্টাইল

রান্নাঘরের যে ৫ কাজ মন ভালো করবে

লাইফস্টাইল ডেস্ক: যে রান্নাঘর কেবল খাবার তৈরির জায়গার চেয়েও অনেক বেশি কিছু হতে পারে। লাইফ স্কিল ছাড়াও রান্না আপনার মন ভালো করতেও কাজ করে। আপনার রান্নাঘরে কাটানো সময় কেবল সুস্বাদু খাবারই নয় বরং প্রশান্তি এবং মননশীলতার অনুভূতিও তৈরি করতে পারে। রান্নাঘরটি আপনার ব্যক্তিগত বিশ্রামের আশ্রয়স্থলে রূপান্তরিত হতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: শিশুর ওজন বাড়ার কারণ

১) রান্নার প্রক্রিয়ায় আনন্দ খুঁজে বের করুন: রান্নাঘর আনন্দ খুঁজে বের করার দুর্দান্ত সুযোগ দেয়। ভারী কোনো খাবার রান্না করুন বা সাধারণ কিছু, পরিপূর্ণ মনোযোগ দিয়ে করুন। রেসিপি নিয়ে নিরীক্ষা করুন, সৃজনশীল হোন এবং পনির বা গাজরের মতো কাঁচা উপাদানের স্বাদ উপভোগ করুন। এতে কেবল সুস্বাদু খাবারই পাবেন না, বরং আনন্দ এবং পরিপূর্ণতাও অনুভব করবেন।

২) লাড্ডু তৈরি করুন: এই কাজটি আক্ষরিক অর্থেই আপনার মুহূর্তগুলো মিষ্টি করে তুলবে। লাড্ডু তৈরি করা মননশীলতাকে আলিঙ্গন করার একটি দুর্দান্ত উপায়। এই কার্যকলাপে মনোযোগের প্রয়োজন হয় এবং আপনার ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করে, যা আপনার মনকে শান্ত করে তোলে।

৩) বিক্ষেপ কমিয়ে আনুন: মননশীলতা বজায় রাখার জন্য বিক্ষেপ দূর করা অপরিহার্য। টিভি বন্ধ করুন এবং সোশ্যাল মিডিয়া দূরে রাখুন। আপনি যদি কোনো গ্যাজেট ব্যবহার করতে চান, তাহলে বরং রেডিও চালু করুন। পুরনো কোনো গানের সুর আপনার রান্নার ছন্দ বাড়িয়ে দেবে।

৪) বীজ বা খোসা ছাড়ানোর মতো সহজ কাজ করুন: মননশীল রান্না জটিল হওয়ার প্রয়োজন নেই। এমনকি একদম আনাড়িরাও ডালিমের বীজ খোলা বা মটরশুঁটির খোসা ছাড়ানোর মতো সহজ কাজগুলোতে প্রশান্তি খুঁজে পেতে পারে। এই পুনরাবৃত্তিমূলক কার্যকলাপের ফলে বর্তমান মুহুর্তে আপনার মনোযোগ আকর্ষণ হয় এবং শিথিলতা বৃদ্ধি পায়।

৫) বাসন ধোয়া: যদিও এটি অনেকের কাছেই বিরক্তিকর বিষয় তবে বাসন ধোয়া আশ্চর্যজনকভাবে থেরাপিউটিক হতে পারে। ঘষা, ধোয়া এবং শুকানোর ছন্দবদ্ধ গতি আপনার মনকে শান্ত করতে পারে। পরিষ্কার করার ফলে কৃতিত্ব এবং ইতিবাচকতার অনুভূতিও জাগ্রত হয়, যখন আপনার কাছে ঝলমলে পরিষ্কার থালা থাকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা