সংগৃহীত ছবি
লাইফস্টাইল

মুড সুইং ঠিক করতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: আমরা প্রায়ই এই কথা শুনি যে সুস্থ শরীর মানে সুস্থ মন। আমরা যদি খুব বেশি জাঙ্ক ফুড বা ক্যালোরিযুক্ত খাবার খাই, তাহলে আমাদের মেজাজে পরিবর্তন হতে শুরু করবে। মুড সুইং নিয়ে খুব বেশি চিন্তিত না হয়ে বরং কিছু খাবার গ্রহণের মাধ্যমেই তা সামলে ওঠা যায়। চলুন জেনে নেওয়া যাক মুড সুইং ঠিক করতে কোন খাবারগুলো খাবেন-

আরও পড়ুন: শীতকালে কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়

১) পালং শাক: আমরা সবাই জানি পালং শাক পুষ্টির একটি পাওয়ার হাউস। কিন্তু আপনি কি জানেন যে এটি মেজাজ উন্নত করতেও সাহায্য করতে পারে? সবুজ শাক-সবজিতে আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপাদান রয়েছে যা একসঙ্গে শরীরে অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজ হিসাবে কাজ করে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

২) ফার্মান্টেড ফুড: আমাদের অন্ত্র এবং আমাদের মনের মধ্যে একটি অন্তর্নিহিত সংযোগ রয়েছে। আসলে অন্ত্রকে দ্বিতীয় মনও বলা হয়ে থাকে। মেজাজ ভালো রাখতে ডায়েটে দই এবং কিমচির মতো খাবার যোগ করার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। দই, কিউই, কিমচি বা কাঞ্জির মতো খাবারের আইটেমগুলো হলো প্রোবায়োটিক যা অন্ত্রে বিস্ময়করভাবে কাজ করে এবং শেষ পর্যন্ত মেজাজ উন্নত করতে সাহায্য করে।

৩) প্রোটিন: প্রোটিন শরীরের একটি বিল্ডিং ব্লক এবং ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উপাদান। প্রোটিনে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে, পুষ্টিবিদদের মতে যা মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে।

৪) অ্যান্টিঅক্সিডেন্ট: তুঁত, ব্লুবেরি এবং স্ট্রবেরির মতো বেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও মেজাজের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। মেজাজের পরিবর্তন মোকাবিলা করতে এবং সুখী হরমোন বাড়াতে এ ধরনের ফল নিয়মিত খেতে হবে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অন্যান্য খাবারও রাখতে হবে তালিকায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা