সংগৃহীত ছবি
সারাদেশ

সাজেকে গুলিতে আহত শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার সাজেকে আঞ্চলিক ২ সন্ত্রাসী দলের গোলাগুলিতে আহত ৭ বছরের শিশু রোমিও ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ মে) মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

গত (১২ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়া এলাকায় পাহাড়ের ২ আঞ্চলিক দলের মধ্যে এই গোলাগুলির ঘটনায় বাড়ির উঠানে থাকা শিশু রোমিও ত্রিপুরা তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়।

আরও পড়ুন: বরগুনায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

নিহতের বাবা বলেন, চট্টগ্রাম মেডিকেলে রাত ১১টায় তাকে পিআইসিইউতে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে কোনো সিট ফাঁকা ছিল না। এর পরে সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বলেন তার লাইফ সাপোর্ট লাগবে। কিন্তু এই হাসপাতালে লাইফ সাপোর্ট না থাকায় সেখান থেকে তাকে এশিয়ান হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যায়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার নিহত শিশু পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা