আমেরিকার দিকে ধেয়ে আসছে হারিকেন 'লরা'
আন্তর্জাতিক

আমেরিকার দিকে ধেয়ে আসছে হারিকেন 'লরা'

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে এবার আমেরিকার টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে ধেয়ে আসছে হারিকেন লরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়টির শঙ্কায় এরই মধ্যে অঙ্গরাজ্য দুটির উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, লরার গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল (১৫০ কিলোমিটার)। পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী চব্বিশ ঘণ্টায় এটি আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে।

এনএইচসি থেকে বলা হয়েছে, “লরা ভয়াবহ মাত্রার হারিকেন হিসেবে ভূমিতে আঘাত হানতে পারে।”

পূর্বাভাসে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) রাতে টেক্সাস বা লুইজিয়ানার উপকূলে এটি আঘাত হানতে পারে। এর ফলে কোথাও কোথাও ১৪ মিটার উচ্চতা পর্যন্ত পানির ‘ধ্বংসাত্মক ঢেউয়ের’ সৃষ্টি হতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা