প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আলোর স্বল্পতার কারণে ফ্ল্যাশলাইট ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের সন্ধানে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরাও।

প্রসঙ্গত, ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল শহরগুলোর অন্যতম। সারিবদ্ধ পাহাড়ের ঢালুতে অনেকগুলো ধাপের ওপর নগরীটি গড়ে উঠেছে। চলতি বছরজুড়ে ভারি বৃষ্টিতে ইতোমধ্যেই ক্যামেরুনে কয়েকবার ভয়াবহ বন্যা হওয়ায় বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে। ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা