আন্তর্জাতিক

আমার জীবন বিপদের মুখে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার জীবন বিপদের মুখে রয়েছে। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেন।

ইমরান খান যে সময় এমন মন্তব্য করলেন যখন বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে বিদেশি শক্তি।

আরও পড়ুন: ১৪ বছর ধরে বিমানবন্দরে থাকেন ওয়েই

সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছিলেন যার কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। তাই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার উদ্যেশ্যে বিরোধী দলগুলোর কাছে গোপন চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ২০২১ সালের আগস্ট মাস থেকে তিনি জানেন তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

সম্প্রতি পাকিস্তানী নিরাপত্তা সংস্থাগুলো জানায়, প্রধানমন্ত্রীকে হত্যা করার একটি গোপন পরিকল্পনার খবর তারা জানতে পেরেছেন। এর পরপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা