ছবি: সংগৃহীত
বিনোদন

বোম্বে হাইকোর্টের ভর্ৎসনার মুখে ইমরান খান

বিনোদন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে অভিনেতা ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছে বোম্বে হাইকোর্ট। বিদেশি নাগরিক হিসেবে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভারতে অবস্থানকালে রাজনৈতিক বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করেছে আদালত।

গত মাসে মুম্বাইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান খান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ এবং তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা।

সোমবার (২ নভেম্বর) মামলার শুনানিতে আদালত ইমরান খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। তবে একই সঙ্গে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে বলেছেন, শুধু একটি সাধারণ হলফনামা জমা দিলেই হবে না, তাঁকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

শুনানিতে আদালত মন্তব্য করেন, ‘কোনো ভারতীয় নাগরিক বিদেশে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিলে তাঁকে পরবর্তী ফ্লাইটেই ভারতে ফেরত পাঠানো হতো।’

বিচারপতিরা আরও বলেন, ‘আপনি এত বছর ধরে ভারতে বসবাস করছেন, অথচ এর আগে কখনো কোনো প্রতিবাদে অংশ নেননি। এত দিন পর হঠাৎ কেন একটি বিক্ষোভে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন?’

এ সময় আদালত বলেন, ‘যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে প্রতিবাদ করুন, এমনকি সেখানে ভোটও দিতে পারেন। কিন্তু এখানে আপনাদের কোনো বিক্ষোভ সহ্য করা হবে না।’

তবে একই সঙ্গে ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘বিশ্ব একটি পরিবার’—এই নীতির কথাও উল্লেখ করেন বিচারপতিরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই উদারতা দেখিয়ে ইমরান খানকে ভারতে থাকার সুযোগ করে দেবেন।

মামলার শুনানিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল যুক্তি দেন, ইমরান খান একজন মার্কিন নাগরিক এবং ভারতের ওসিআই কার্ডধারী। ফলে একজন পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিকের তুলনায় তাঁর অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত।

তিনি আরও বলেন, ইমরান খান সামাজিকভাবে বেশ প্রভাবশালী এবং ইনস্টাগ্রামে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। প্রতিবাদ কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবগত হয়েই তিনি সেখানে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, আদালতে নিজের অবস্থান তুলে ধরে ইমরান খান বলেন, গত দুই বছর যুক্তরাষ্ট্রে কাটানো ছাড়া তাঁর পুরো জীবনই ভারতে কেটেছে। ভারতই তাঁর প্রকৃত ঠিকানা। তাঁর সন্তান, পেশাগত জীবন ও ব্যক্তিগত সম্পর্ক—সবকিছুই এই দেশকে ঘিরে। ভারতের সঙ্গেই তাঁর শিকড়ের সম্পর্ক।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর মুম্বাইয়ে আটক হন অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিক ও ওসিআই কার্ডধারী হওয়ায় তাঁকে পরবর্তী সময়ে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা